News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হোস্টেলে ১২ বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
Image

হোস্টেলে ১২ বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আগরতলা, ২৭ অক্টোবর : রানিরবাজার ধূপছড়া নৌয়াই অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের হোস্টেলে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মৃতার পরিবারের লোকজন গভীরভাবে শোকাহত।

ঘটনার বিবরণে জানা গেছে, ১২ বছরের সানিয়া দেববর্মা নৌয়াই অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের হোস্টেলে থাকতো। কাল বিকেলে বাড়িতে ফোন করে কথাও বলে সে। এর কিছুক্ষণ পরই হোস্টেল থেকে ফোন করে জানিয়েছে সানিয়া জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। 

মৃতার পরিবারের জনৈক সদস্য জানান, গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ বাড়িতে ফোন করে খাতা কেনার জন্য টাকা চেয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছিল সানিয়া। তার মা টাকা পাঠিয়ে দেবে বলে আশ্বাস দেওয়ার পর সে কান্না বন্ধ করে ফোন রেখে দেয়। এর কিছুক্ষণ পর একজন ম্যাম ফোন করে তার অবস্থার কথা পরিবারকে জানায়। তিনি আরো বলেন, পরিবারের কেউই বুঝে উঠতে পারছেন না যে হঠাৎ করে কিভাবে সে মারা গেছে।

এদিকে, পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দূর হবে বলে আশা করছেন পরিবারের লোকজন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top