কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সবেমাত্র রোদ ঝলমলে আকাশ। নতুন করে উৎসাহ ও উদ্দীপনা বাজি প্রস্তুত কারক সংস্থা থেকে ব্যবসায়ীদের মধ্যেই। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তদের মনেও খুশির ছোঁয়া। ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতেই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে ওড়িশা অভিমুখে পুরোপুরি সরে যেতেই ঝকঝকে রোদ্দুর। আর তা মিলতেই শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বাজিবাজার। যদিও দুপুর পর্যন্ত সমস্ত স্টল সাজিয়ে তোলার কাজ সম্ভব হয় নি। সুতরাং এর ফলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে আতসবাজিও মজুত করা ও সেখানে নানা ধরনের বাজি রাখা নিয়েই স্টল মালিক থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেই চলছে পারস্পরিক সমন্বয় রক্ষার কাজ। আগামী নভেম্বর মাসের প্রথম দিন পর্যন্ত চলবে বাজিবাজার। তবে, পরিবেশ বান্ধব সবুজ বাজি কে এবছর অগ্রাধিকার। কলকাতা পুলিশের উদ্যোগে এই সপ্তাহব্যাপী বাজিবাজার এর আয়োজক বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার আ্যসোসিয়েশন। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানোর জন্য সময় সীমা ধার্য করা হয়েছে এবং তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সপ্তাহব্যাপী বাজিবাজার শহীর মিনারে, পরিবেশ বান্ধব সবুজ বাজি’তে গুরুত্ব
Releated Posts
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…
বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০
বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…
বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে
পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…


















