News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৮ অক্টোবর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি 
Image

২৮ অক্টোবর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি 

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ অক্টোবর (সোমবার) গুজরাট সফরে যাচ্ছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরে আমরেলি জেলায় ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী, যার মধ্যে আমরেলি, জামনগর, মোরবি, দেবভূমি দ্বারকা, জুনাগড়, পোরবন্দর, কচ্ছ এবং বোটাদ জেলা জুড়ে প্রায় ১৬০০ উন্নয়ন প্রকল্প রয়েছে৷প্রধানমন্ত্রী ৭০৫ কোটি টাকা মূল্যের জল সরবরাহ বিভাগের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে আমরেলি জেলার গাগাদিও নদীর উপর ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারতমাতা সরোবরের উদ্বোধন। এর পাশাপাশি তিনি জলসম্পদ বিভাগের অধীনে ২০ কোটি টাকার ৫৯০টি পিট রিচার্জ, বোর রিচার্জ এবং কূপ রিচার্জের ১০০০টি প্রকল্পের উদ্বোধন করবেন।এছাড়াও ২৮০০ কোটি টাকারও বেশি মূল্যের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন ভুজ-নালিয়া গেজ রূপান্তর প্রকল্পটিও রেলওয়ে বিভাগের অধীনে ১০৯৪ কোটি টাকা ব্যয়ে চালু করা হবে।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top