News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
Image

মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

সামসী, ২৬ অক্টোবর (হি. স.) : মুম্বইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের । মৃতের নাম সাকির আলি (৩৫)। বাড়ি চাঁচল-২ ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গাদেবী গ্রামে। ইতিমধ্যেই মুম্বই থেকে ওই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ট্রেনে করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। শনিবার গভীর রাতেই মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে বলে খবর।

মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাকির দুমাস আগেই মুম্বইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে এক ঠিকাদার সংস্থার অধীনে মেট্রোর রেললাইন নির্মাণের কাজে যুক্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার কাজ থেকে ফিরে হঠাৎ অসুস্থবোধ করলে সহকর্মীরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর কফিনবন্দি দেহ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে।  মালতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছোটেলাল নুনিয়া মৃত শ্রমিকের স্ত্রীকে বিধবা ভাতা, পরিবার কল্যাণ সহায়তা প্রকল্পের সুযোগ সুবিধে, আবাস যোজনার ঘর সহ যাবতীয় সরকারি সাহায্যের আশ্বাস দেন।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top