News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলি উৎসবকে ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে
Image

দীপাবলি উৎসবকে ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

আগরতলা, ২১ অক্টোবর : হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। তারপরেই আলোর উৎসব দীপাবলি। এই উৎসবকে ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।

সনাতন ধর্মাবলম্বীদের ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম একটি পার্বন আলোর উৎসব দীপাবলি।  গৃহস্থের কুড়ে ঘর থেকে শুরু করে শহুরে অট্টালিকাতেও রকমারি লাইটের পাশাপাশি মাটির প্রদীপ জ্বালানো হয়। কিন্তু ডিজিটাল যুগে রকমারী এলইডি রাইস লাইটে ভরে থাকে বাজার। আর এই রঙিন টুনি লাইটের চাকচিক্যে যেন হারিয়ে যেতে চলেছে মাটির প্রদীপ। কিন্তু সেই জায়গাতেও আলোর উৎসবের দিনগুলিতে ইলেক্ট্রনিক লাইটের সাথে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মাটির প্রদীপ।

রাজ্যের বিভিন্ন অংশের পেশাধারী মৃৎশিল্পীরা এখন দিন রাত এক করে মাটির প্রদীপ তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। রাজ্যে এমনও বহু শিল্পী আছেন যাদের সংসার এই মৃৎশিল্পের উপরই নির্ভরশীল। তাই দীপাবলির আগেই ক্রেতাদের চাহিদা মেটাতে বাজারে প্রদীপের সম্ভার সাজানোর জন্য তৈরি হচ্ছেন শিল্পীরা। প্রতিবছরই ছোট -বড় বিভিন্ন মাপের প্রদীপ তৈরি করে বিক্রি করে থাকেন। উৎসবের মরসুমে বাড়তি রোজগারের আশায় বাড়ির বড়দের সঙ্গে সেই কাজে হাত লাগিয়েছেন ছোটরাও। প্রাচীন পরম্পরা অনুযায়ী মাটির প্রদীপ প্রজ্জলনের মাধ্যমেই দীপাবলি উৎসবের সূচনা হয়। তাই বহু মানুষের মধ্যে আজ মাটির প্রদীপ ক্রয় করার আগ্রহ দেখা যায়। এবছর মাটির তৈরি প্রদীপের চাহিদাও অনেকাংশে বেড়েছে বলে দাবী করছেন মৃৎশিল্পীরা। দীপাবলী উৎসব উপলক্ষে প্রদীপের চাহিদা কেমন থাকবে সে দিকেই তাকিয়ে রয়েছেন মৃৎ শিল্পীরা।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top