News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত রক্ষীর বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
Image

সীমান্ত রক্ষীর বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

আগরতলা, ২১ অক্টোবর: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বিএসএফ জওয়ানের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে ১১ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১১ হাজার টাকা নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশালগড় নারাউড়া এলাকার নিবাসী বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষ ও তার সহধর্মিনীকে নিয়ে রবিবারে বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে এসে ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সাথে সাথে খবর দেয় বিশালগড় থানায়। উক্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশ সন্দেহজনক এলাকায় নবী মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গিয়েছে, বেশ কিছুদিন পূর্বে নবী মিয়া বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষের বাড়িতে কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়ি লুট করে নেওয়ার হুমকি দিয়েছিল।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top