News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার সন্ত্রাসবাদী সংগঠনের
Image

জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার সন্ত্রাসবাদী সংগঠনের

শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.): রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার গগনগীর এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়। এই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের সবাইকে শ্রীনগর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। বাকিরা শ্রমিক। সন্ত্রাসবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) হামলার দায় স্বীকার করেছে। এটি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা সংগঠন।

জানা যাচ্ছে, ওই এলাকায় টানেল নির্মাণের কাজ চলছিল। সেইসময়ই এই সন্ত্রাসবাদী হামলা হয়। হামলার পরপরই জওয়ানরা পুরো এলাকা ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন কাশ্মীরের আইজি। উল্লেখ্য, যে এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর গাণ্ডেরবাল বিধানসভা কেন্দ্রে পড়ে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিচয় প্রকাশ্যে এসেছে। নিহতরা হলেন গুরুদাসপুর পাঞ্জাবের বাসিন্দা গুরমিত সিং, বদগামের বাসিন্দা ডাঃ শাহনওয়াজ, অনিল কুমার শুক্লা, ফাহিম নাজির, শশী আবরোল, মোহাম্মদ হানিফ এবং কলিম।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top