News Flash

  • Home
  • Uncategorized
  • স্থানীয়দেরই অগ্রাধিকার, ৬ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের
Image

স্থানীয়দেরই অগ্রাধিকার, ৬ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের

কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। শনিবার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি, আর রবিবার প্রার্থীদের নাম প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।  তৃণমূলের প্রার্থিতালিকায় আপাতভাবে কোনও চমক নেই। বরং প্রার্থী হিসাবে স্থানীয়দেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী জয় প্রকাশ টোপ্পো। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে সনৎ দে-কে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ রবিউল ইসলাম। মেদিনীপুরে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজয় হাজরা।

তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে।উল্লেখ্য, সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে পদ্মশিবিরের প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল দাস। মেদিনীপুরে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভজিৎ রায়। তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তীকে।এই ছয় বিধানসভা আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এখনই ভোটগ্রহণ হচ্ছে না।

যে ছ’টি আসনে উপনির্বাচন হবে তার মধ্যে বিজেপি ২০২১ সালে জিতেছিল একটিতে। দলের আরও কয়েক জন বিধায়ক লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পান একমাত্র মনোজ টিগ্গা। মাদারিহাটের বিধায়ক মনোজ সাংসদ হওয়ায় সেই আসনে ভোটগ্রহণ হবে। এ ছাড়াও কোচবিহারে সিতাই আসন ছেড়ে তৃণমূলের সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়েছেন, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসন এখন শূন্য রয়েছে যথাক্রমে জুন মালিয়া এবং অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ায়। প্রসঙ্গত, সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনে ১৩ নভেম্বর ভোটগ্রহণ হবে। সর্বত্রই গণনা হবে ২৩ নভেম্বর।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top