News Flash

  • Home
  • দিনের খবর
  • সহানুভূতি ও সদিচ্ছার মাধ্যমেই বিশ্বকে আরও সুন্দর করা যেতে পারে : প্রধানমন্ত্রী
Image

সহানুভূতি ও সদিচ্ছার মাধ্যমেই বিশ্বকে আরও সুন্দর করা যেতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক অভিধম্ম দিবস উদযাপন এবং পালিকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বৌদ্ধ ভিক্ষুদের অভিবাদনও জানান। পরে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অভিধম্ম দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র সহানুভূতি এবং সদিচ্ছার মাধ্যমেই আমরা বিশ্বকে আরও সুন্দর করে তুলতে পারি। এর আগে ২০২১ সালে কুশিনগরে অনুরূপ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এটি আমার সৌভাগ্য যে আমি সেখানেও অংশ নিতে পেরেছিলাম।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা প্রদান পালি ভাষার জন্য একটি সম্মান এবং ভগবান বুদ্ধের মহান উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা!” প্রধানমন্ত্রীর কথায়, “এই বছর অভিধম্ম দিবস উদযাপনের সঙ্গে একটি ঐতিহাসিক অর্জনও জড়িত। ভগবান বুদ্ধের অভিধম্ম, তাঁর বাণী এবং তাঁর শিক্ষা যে পালি ভাষায় উত্তরাধিকার সূত্রে পেয়েছে বিশ্ব, চলতি মাসেই সেই পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার।” প্রধানমন্ত্রী বলেছেন, পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া, পালি ভাষার এই সম্মান বুদ্ধের মহান উত্তরাধিকারের সম্মান।

Releated Posts

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top