নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): দুই ছেলের বিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুই ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে শিবরাজ। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তাঁর স্ত্রী ও দুই ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শিবরাজ টুইট করে জানিয়েছেন, “আমরা প্রধানমন্ত্রীকে আমাদের ছেলেদের বিয়েতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।”শিবরাজ এক্স মাধ্যমে জানিয়েছেন, “স্ত্রী সাধনা ও দুই ছেলে কার্তিকেয়-কুণালকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা দুই ছেলের বিয়েতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাঁর আশীর্বাদ নিয়েছি। প্রধানমন্ত্রী স্নেহ, ভালোবাসা, ঘনিষ্ঠতা ও আন্তরিকতায় পরিপূর্ণ একজন অভিভাবক ও বড় ভাই। তিনি অত্যন্ত সরল, মানুষের সংবেদনশীলতায় পরিপূর্ণ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তাঁর সঙ্গে দেশ ও কৃষকদের জন্য কাজ করা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।”

দুই ছেলের বিয়ে দিচ্ছেন শিবরাজ, আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদীকে
Releated Posts
রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি
নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…
রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং
ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…
গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ
নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…
রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি
নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…


















