সারন, ১৭ অক্টোবর (হি.স.): বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও দু’জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারন জেলার মাসরাখ থানার অন্তর্গত ব্রাহিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনায় সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা তদন্ত শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর, বুধবার। বিষাক্ত মদ খাওয়ার পর দু’জন মারা গিয়েছেন এবং দু’জন এখনও হাসপাতালে ভর্তি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং 8 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই মামলায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে, অন্যান্য দিক খতিয়ে দেখতে সিট গঠন করা হয়েছে।

বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃত দুই, সিট গঠন করে তদন্ত শুরু
Releated Posts
মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…
বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪
পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…
কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩
জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…
আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

















