বেঙ্গালুরু, ১৭ অক্টোবর (হি.স.) : বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে কিউই পেসারদের বোলিংয়ের তোপে মাত্র ৪৬ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। যেখানে ম্যাট হেনরি নিয়েছেন ৫ উইকেট আর উইলিয়াম ও’রোর্ক ৪ উইকেট।টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাহানের নেতৃত্বে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছিল। তবে ঘরের মাঠে ভারতের এটিই সর্বনিম্ন স্কোর। এর আগে দেশের মাটিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত করেছিল ৭৫ রান।

বেঙ্গালুরু টেস্ট: হেনরি-ও’রোর্কের বিধ্বংসী বোলিংয়ে ৪৬ রানেই ভারতের ইনিংস শেষ
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















