News Flash

  • Home
  • Uncategorized
  • লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের বস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের বস্ত্র বিতরণ

করিমগঞ্জ (অসম), ৮ অক্টোবর (হি.স.) : আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দুস্ত মহিলাদের মধ্যে শাড়ি এবং শার্ট বিতরণ করা হয় লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ ও তার যুব সংগঠন লিও ক্লাব অব করিমগঞ্জ ইউথ এর পক্ষ থেকে । এদিন সরিষার লায়ন্স সার্ভিস সেন্টারে ১২৫ জন দুঃস্থ মহিলাকে শাড়ি ও সিঁদুর প্রদান করা হয় । সকাল ১১টায় শুরু হওয়া এই বিতরণ অনুষ্ঠানের শুরুতে ক্লাব সভাপতি সঞ্চয়িতা দেব জানান প্রতিবছর দুর্গাপূজার প্রাক্কালে ক্লাবের পক্ষ থেকে দুস্থ মহিলাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের প্রতি পুজোর শ্রদ্ধাঞ্জলি স্বরূপ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রথম পর্যায়ে গ্রামের মহিলারা যাতে উপকৃত হন তার জন্য পেটল নগরে ওই এলাকার মহিলাদের মধ্যে ২৪৫টি শাড়ী ও সিঁদুর বিতরণ করা হয়েছে। ক্লাব সদস্য লায়ন অমিত বাগরোদিয়া ও লায়ন সন্তোষ বাগরোদিয়া একশত শাড়ী দান করেন। ক্লাব হাউসে কুপনের মাধ্যমে শাড়ি বিতরণ করা হয়। শাড়ি বিতরণ অনুষ্ঠানের প্রকল্প আধিকারিক অশোক দেব এবং রুপালি দেব অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন ।  অনুষ্ঠানে ক্লাব সদস্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন সম্পাদক নরেন্দ্র বনিক,সন্তোষ কুমার জৈন, জগদীশ চন্দ্র বনিক, শিখা দে,বিজয় কুমার পুগোলিয়া, রঞ্জন চৌধুরী,বিশ্বনাথ দেব,গৌতম দেব রায়, অশোক দেব, অমিত বাগরোদিয়া , অমিতাভ এন্দ, মান্না দাস নুপুর বণিক, শ্রীপর্ণা চৌধুরী,  মনিদিপা চৌধুরী,  অদিতি দাস, কাঞ্চন পুগালিয়া, সন্তোষ বাগরোদিয়া ও লিও সদস্য গৌরব দেবরায়, আয়ুষ বনিক, শ্রীনাথ বনিক, অর্ণব রায় প্রমুখ।  

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top