News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিটি নির্বাচন কঠিন, কঠোর পরিশ্রম করতে হবে : অরবিন্দ কেজরিওয়াল
Image

প্রতিটি নির্বাচন কঠিন, কঠোর পরিশ্রম করতে হবে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): এ বারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে পূর্ণশক্তিতে লড়াইয়ে নেমেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। হরিয়ানা বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৮৮টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে কেজরিওয়ালের দল। কিন্তু, গণনায় দৃশ্যত কোনও প্রভাব ফেলতে পারেনি আম আদমি পার্টি। এই ফলাফল দেখে কেজরিওয়াল বললেন, প্রতিটি নির্বাচনই কঠিন, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আজকের নির্বাচন থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, কখনই অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া। প্রতিটি নির্বাচন কঠিন। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কোনও অন্তঃকোন্দল থাকা উচিত নয়। এই নির্বাচনে আপনাদের ভূমিকা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমসিডি (দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন)-তে আছি …আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনে জয়লাভ করা।”

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top