News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ বন্যায় ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা সহ ১৯ দফা দাবিতে চারটি সংগঠনের গণ অবস্থান
Image

ভয়াবহ বন্যায় ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা সহ ১৯ দফা দাবিতে চারটি সংগঠনের গণ অবস্থান

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : ভয়াবহ বন্যায় ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করে বিপর্যস্ত মানুষদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়া সহ ১৯ দফা দাবিতে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতেসি.পি.আই.(এম এল) লিবারেশন, অখিল ভারত কিষাণ মহাসভা, অখিল ভারত ক্ষেত ও গ্রামীণ মজদুর সভা যৌথ উদ্যোগে ৪ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে।  

সংগঠনের এক ব্যক্তি বলেন, সম্প্রতি ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছিল। তাতে প্রায় ২১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তাহলে কেনো ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে নি। বন্যা আহত ও নিহতদের পরিবারের সদ্যসদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় নি। কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে গেলে তাঁদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে। পাহাড়ে যাঁদের কাজ, খাদ্য , বাসস্থান নেই তাঁদের জরুরিভিত্তিতে সরকারী ব্যবস্থা প্রদান করা হোক। আজ এরই প্রতিবাদের ১৯ দফা দাবিতে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে সি.পি.আই.(এম এল) লিবারেশন, অখিল ভারত কিষাণ মহাসভা, অখিল ভারত ক্ষেত ও গ্রামীণ মজদুর সভা যৌথ উদ্যোগে গন অবস্থানে মিলিত হয়েছে

Releated Posts

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top