News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য বিজেপির জয় নিশ্চিত করুন, আহ্বান নাড্ডার
Image

জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য বিজেপির জয় নিশ্চিত করুন, আহ্বান নাড্ডার

জম্মু, ২২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য বিজেপির জয় নিশ্চিত করুন। রবিবার জম্মু ও কাশ্মীরের ভোটপ্রচারে এই আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। একইসঙ্গে তিনি বলেছেন, “পদ্ম বোতাম টিপলে আপনারা সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন।” রবিবার জম্মুর বরনাই-এ ভোটপ্রচারে নাড্ডা বলেছেন, “জম্মু ও বিজেপির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যাকে আমরা শেরে দুগ্গার, পন্ডিত প্রেমনাথ ডোগরা জি নামে চিনি… পণ্ডিত প্রেমনাথ ডোগরা জি ভারতীয় জনসংঘের সেই ব্যক্তি যিনি সভাপতি হিসাবে কাজ করেছিলেন। জম্মুর সঙ্গে বিজেপির গভীর সম্পর্ক রয়েছে।”জে পি নাড্ডা আরও বলেছেন, “পরিবর্তনের ঢেউ এনেছেন মোদীজি। জম্মু ও কাশ্মীরের মাটির সঙ্গে বিজেপির গভীর সম্পর্ক রয়েছে। যেখানে কংগ্রেস, এনসি এবং পিডিপির ৩টি পরিবার দুর্নীতির মাধ্যমে এই সুন্দর রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল।” নাড্ডার কথায়, “পাকিস্তান ক্ষুব্ধ হওয়ার ভয়ে শাহপুরকান্দির প্রকল্প হাতে নেয়নি ইউপিএ সরকার। জল আমাদের, এলাকা আমাদের, বাঁধ আমাদের এবং পাকিস্তানের রাগ নিয়ে চিন্তা নেই, এখন শাহপুরকান্দি প্রকল্পের কাজ চলছে এবং জম্মুর প্রতিটি কোণায় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ হবে। হাজার হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হবে।”

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top