News Flash

  • Home
  • খেলা
  • সওয়া তিন দিনেই চেন্নাই টেস্টে বাংলাদেশ শেষ, জয়ের নায়ক জাদেজা-অশ্বিন
Image

সওয়া তিন দিনেই চেন্নাই টেস্টে বাংলাদেশ শেষ, জয়ের নায়ক জাদেজা-অশ্বিন

চেন্নাই, ২২ সেপ্টেম্বর (হি.স.): চেন্নাইয়ের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারত হেসেখেলে জয় পেল। রবিবার চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানে বড় জয় পেল ভারত।

প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। বাংলাদেশ করেছিল মাত্র ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশকে জয়ের জন্য করতে হতো  ৫১৫ রান। পাহাড়সম এই রান করতে নেমে তৃতীয় দিন কিছুটা ভালো ব্যাট করলেও   চতুর্থ দিন সকালেই ২৩৪ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। ফলে ২৮০ রানের বড় জয় পেয়ে  সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

দ্বিতীয় ইনিংসে অশ্বিন-জাদেজার স্পিনে শেষ বাংলাদেশের ব্যাটাররা। একমাত্র অধিনায়ক শান্ত ও শাকিব ছাড়া কেউই ভরসা দিতে পারলেন না।বাংলাদেশের উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন ভারতের দুই স্পিনার অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা । ৮৮ রানে ৬ উইকেট নিলেন অশ্বিন। ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন অশ্বিন। এই নিয়ে ১০ বার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন। আর ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন জাদেজা। আর বুমরা নিয়েছেন ১টি উইকেট।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top