News Flash

  • Home
  • খেলা
  • ভারত -বাংলাদেশ টেস্ট সিরিজ: একনজরে পরিসংখ্যান
Image

ভারত -বাংলাদেশ টেস্ট সিরিজ: একনজরে পরিসংখ্যান

 কলকাতা: ১৯ সেপ্টেম্বর (হি.স.): এই দু দেশের মধ্যে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল নতুন শতাব্দীর শুরুতে অর্থাৎ ২০০০ সালে। আজ পর্যন্ত দু দেশের মধ্যে আটটি সিরিজ হয়েছে।  এবার দু’দল নিজেদের মধ্যে খেলবে নবম টেস্ট সিরিজ।

গত ২৪ বছরে ৮টি সিরিজে ১৩টি টেস্ট ম্যাচ হয়েছে। এতটাই আধিপত্য ছিল যে  বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি। বাংলাদেশের সাফল্য বলতে ২টি ম্যাচ ড্র করা। বাকি ১১টি টেস্ট জিতেছে ভারত। এর মধ্যে ৩টি টেস্ট ম্যাচ হয়েছে ভারতে আর বাংলাদেশে হয়েছে বাকি ১০ টি টেস্ট ম্যাচ।

দুই দেশের মধ্যে খেলা ১৩টি টেস্ট ম্যাচের ফলাফল:

বাংলাদেশে টেস্ট ম্যাচ: **২০০০ সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে  ভারত ৯ উইকেটে হারিয়েছিল ।

**২০০৪ সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে ভারত এক ইনিংস ও ১৪০ রানে হারিয়েছিল।

**২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৮৩ রানে হারিয়েছিল   ভারত।

**২০০৭ সালে ভারত-বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট ড্র হয়।

**২০০৭ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ২২৯ রানে হারিয়েছিল ভারত।

**২০১০ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১১৩ রানে হারিয়েছিল ভারত।

**২০১০ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত।

**২০১৫ সালে ভারত-বাংলাদেশ ফাতুল্লা টেস্টে ড্র হয়।

**২০২২ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে হারায় ভারত ।

**২০২২ সালে মিরপুর টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ভারত।

ভারতে টেস্ট ম্যাচ:**২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে বাংলাদেশকে ২০৮ রানে হারায় ভারত।

**২০১৯ সালে ইন্দোর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়েছিল  ভারত।

**২০১৯ সালে কলকাতা টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারায় ভারত।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top