News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন টিএসআর স্বামী, মামলা 
Image

স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন টিএসআর স্বামী, মামলা 

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন টিএসআর স্বামী। মৃতার পরিবারের তরফ থেকে এমনটাই অভিযোগ তুলে টি এস আর জওয়ানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেন। ওই ঘটনায় বিশালগড় গজারিয়া তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

মৃতার শ্বশুর বাড়ির সদস্যরা জানিয়েছেন, ১১ বছর আগে সামাজিক মতে বিয়ে হয়েছিল স্বপন দাস এবং লক্ষ্ণূ দাসের। তাদের বর্তমানে এক কন্যা সন্তান রয়েছে। স্বামী স্বপন দাস টিএসআরের ১২ নং ব্যাটেলিয়ানে কর্মরত। গতকাল বাড়ির তিন বউ মিলে পূজো দেখতে গিয়েছিলেন। রাত সারে আটটা নাগাদ বাড়ি ফিরে আসেন তাঁরা। হঠাৎ রাত ১১ টা নাগাদ লক্ষ্মীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান তাঁর শরীরে আগুন ধরছে। সাথে সাথে তাকে বিশালগড় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আগে সে সবাইকে বলে গিয়েছে তাঁর স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল।

এদিকে মৃতার মায়ের অভিযোগ, বিয়েট পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছে লক্ষ্মী। আকন্ঠ মদ্যপান করে তাঁকে মারধোর করত। গতকাল তাকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে স্বামী। স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা স্বামীর কঠোর শাস্তির দাবি করেন।

Releated Posts

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top