News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল জিবি হাসপাতাল
Image

বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল জিবি হাসপাতাল

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: জিবি হাসপাতালের সুপার এক্সপ্রেস স্পেশালিটি বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকান্ড। বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল জিবি হাসপাতাল। ব্যাটারির শর্ট সার্কিট থেকে আচমকাই আগুন লেগেছে বলে জানিয়েছেন জনৈক দমকলকর্মী। ওই ঘটনায় গোটা এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়েছিল।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ দুপুর জিবি হাসাপাতালের এক্সপ্রেস স্পেশালিটি বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখতে পান হাসপাতালের কর্মীরা। সাথে সাথে তাঁরা আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুন তীব্র আকার ধারণ করে।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন তিনি আরও বলেন, আগুনে চারটি ব্যাটারি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ হাজার টাকা হবে। 

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top