News Flash

  • Home
  • খেলা
  • ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে আর্থিক দুর্নীতির অপরাধের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
Image

ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে আর্থিক দুর্নীতির অপরাধের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে আর্থিক দুর্নীতিঘটিত অপরাধের তদন্তেরও স্ট্যাটাস রিপোর্ট সর্বোচ্চ আদালত পরবর্তী শুনানির দিন সিবিআইকে  জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডে শুনানিতে ডাক্তারদের তরফে প্রবীণ কৌঁসুলি ইন্দিরা জয়সিং বলেন, অপরাধের ঘটনাস্থলে আরও কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন। আমরা তাঁদের নাম সিবিআইয়ের কাছে মুখবন্ধ খামে দিতে চাই। যা আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছি না।

বিচারপতি চন্দ্রচূড় তাঁর জবাবে বলেন, তদন্তের কাজে আরও সময় লাগবে। সিবিআইকে আমাদের সময় দেওয়া উচিত। সত্যকে খুঁজে বের করতে তাদের প্রয়োজনীয় সময় প্রয়োজন।

সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই আর জি কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। তা পড়ে দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। তার পর প্রধান বিচারপতি বলেন, আমরা স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখেছি। সিবিআই তদন্ত নিয়ে ঘুমিয়ে নেই। তাদের এক সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না। সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top