তাসখন্দ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালে আধিপত্য বজায় রেখেছে ব্রাজিল। গতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবারও সেই লক্ষ্যে এগোচ্ছে ব্রাজিল। এবার ফিফা ফুটসাল বিশ্বকাপের আসর বসেছে উজবেকিস্তানে। ২৪ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল আছে গ্রুপ ‘বি’তে। গত শনিবার গ্রুপ পর্বের সেই ম্যাচে কিউবাকে ১০ গোলে হারিয়ে সূচনা করেছে ব্রাজিল। বুখারা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হ্যাটট্রিক করে গোল উৎসবে নেতৃত্ব দেন উইঙ্গার মার্সেল ও মার্লন। এছাড়াও গোল করেন নেগুইনহো, ফেলিপে ভ্যালেরিও, পিটো এবং আর্থার। দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরা হয়েছেন মার্সেল। একই ভেন্যুতে মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ।

ফুটসাল বিশ্বকাপ: ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়া
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















