News Flash

Image

ডিমা হাসাওয়ে শারদীয়া দুর্গা পুজোর প্রস্তুতি শুরু বিভিন্ন পূজা কমিটির

হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে শারদীয়া দুর্গা পূজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন পূজা কমিটি। শৈলশহর হাফলঙের অন্যতম পূজোর মধ্যে হচ্ছে মা শক্তি দূর্গা পূজা কমিটি।

ইতিমধ্যে এই পূজা কমিটি পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার এই কমিটির দুর্গা পূজা ২০ বছর পূর্ণ করবে। ইতিমধ্যে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন কমিটি গঠন হয়েছে। এবার মা শক্তি দুর্গা পূজা কমিটির সভাপতি হয়েছেন অজয়লাল থাওসেন। তাছাড়া কার্যনিৰ্বাহী সভাপতি হয়েছেন রূপম কারিগাপসা, উপ-সভাপতি চারজন যথাক্রমে রাণা চন্দ, রজতকান্তি নাথ, পঙ্কজকুমার দেব এবং নির্মল সিং। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে চন্দন রায় ও আশিস দত্ত।

হাফলং শহরে পূর্ত বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা কমিটির সম্পাদক চন্দন রায় জানিয়েছেন, ২০০৪ সালে মা শক্তি দুর্গা পূজা কমিটির প্রথম পূজা শুরু হয়। এবার কুড়ি বছরে পা দিয়েছে এই পূজা। প্রতি বছর মা শক্তি পূজা কমিটির পুজো নিয়ে শহরের মানুষের মধ্যে এক উৎসাহ থাকে। হাফলং শহরে তেমন বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয় না। পাহাড়ি এলাকা হওয়ায় পুজোর বাজেট ছোট থাকে। কারণ শহরে বেশির ভাগ পূজাই অনুষ্ঠিত হয়ে স্থায়ী মন্দির বা স্থায়ী মণ্ডপে।

চন্দন রায় জানিয়েছেন, এবার তাঁদের পূজোর বাজেট ৫ লক্ষ টাকা। তবে সীমিত বাজেট হলেও প্রতি বছরের মতো এবারও প্রতিমা ও মণ্ডপে পুজো দর্শনার্থীদের জন্য থাকবে চমক। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছেন বিজয় দাস। প্রতিমা নির্মাণ করছেন হারাঙ্গাজাওয়ের কল্পতরু প্রতিমালয়ের মৃৎশিল্পী প্রদেশ ভট্টাচার্য।

পূজা কমিটির সদস্য ও স্থানীয় মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। তাই প্রতিবছর মা শক্তি পূজা কমিটির পুজোয় মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়। এবারও ব্যতিক্রম হবে না। পুজোর তিন দিনই থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। এবারও সপ্তমী ও অষ্টমীতে থাকবে অন্নপ্রসাদ এবং নবমীতে থাকবে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা, জানিয়েছেন পূজা কমিটির কোষাধ্যক্ষ আশিস দত্ত।

Releated Posts

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

অসমে জোরদার ভোটগ্রহণ, বিকেল ৩টা পর্যন্ত ভোটদান ৭৫ শতাংশের বেশি

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত আনুমানিক তথ্য অনুযায়ী,…

ByByNews Desk Apr 9, 2026

অসম ভোট: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার গুয়াহাটির প্রসিদ্ধ কামাখ্যা মন্দির-এ পুজো দিলেন মুখ্যমন্ত্রী তথা…

ByByNews Desk Apr 9, 2026

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top