লন্ডন, ১৫ সেপ্টেম্বর (হি.স.): হলুদ কার্ডের রেকর্ডের ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে জয় পেল চেলসি। ঘরের মাঠে সফরকারী চেলসির বিরুদ্ধে দাপট দেখিয়ে পেনাল্টি মিস করে হারের মুখ দেখলো বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধে চেলসির বদলি খেলোয়াড় হিসেবে নেমে জেডন সাঞ্চো হয়ে গেলেন জয়ের নায়ক। কারণ তার পাশ থেকেই গোল করেন এনকুনকু। এটাই ছিল সাঞ্চোর অভিষেক ম্যাচ। তবে সাঞ্চোকে ছাপিয়ে ম্যাচের নায়ক কিন্তু রেফারি অ্যান্থনি টেইলর।কারন একের পর এক হলুদ কার্ড দেখিয়ে তিনি গড়েছেন রেকর্ড। শনিবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন এনকুনকু। টেইলর এই ম্যাচে দুই দল মিলিয়ে ১৪ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন। চেলসির ৮ জন এবং বোর্নমাউথের ৬ জন হলুদ কার্ড দেখেছেন। প্রিমিয়ার লিগে এক ম্যাচে এটাই সর্বোচ্চ হলুদ কার্ড দেখানোর রেকর্ড। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বোর্নমাউথ।

হলুদ কার্ড–এর ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে জয় পেল চেলসি
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















