News Flash

  • Home
  • খেলা
  • চেন্নাই টেস্ট ম্যাচের জন্য লাল মাটির পিচ তৈরি করল ভারত
Image

চেন্নাই টেস্ট ম্যাচের জন্য লাল মাটির পিচ তৈরি করল ভারত

চেন্নাই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): চেন্নাইয়ে ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের পিচ স্লো বলে পরিচিত। বাংলাদেশের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করবে ভারত, তা নিয়েই আলোচনা চলছে।

তবে চেন্নাইয়ের পিচের কৌশল বদলায়নি ভারত। অর্থাৎ স্লো উইকেটের পিচেই খেলবে রোহিত শর্মা। স্লো উইকেটের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে। প্রথম টেস্টের জন্য সেই লাল মাটির পিচই প্রস্তুত করেছে ভারত।

চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য সহায়ক। সে কথা মাথায় রেখেই স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে ভারত। এই চার স্পিনার হলেন- ডানহাতি রবিচন্দ্রন অশ্বিন, দুই বাঁহাতি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব।

অন্যদিকে বাংলাদেশ স্কোয়াডেও রয়েছে ৪ স্পিনার। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top