News Flash

  • Home
  • খেলা
  • বর্ণবাদ রুখতে স্পেনের রেফারিদের দেওয়া হচ্ছে বিশেষ  ক্ষমতা
Image

বর্ণবাদ রুখতে স্পেনের রেফারিদের দেওয়া হচ্ছে বিশেষ  ক্ষমতা

বার্সেলোনা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বর্ণবাদ রুখতে স্পেনের রেফারিদের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। সম্প্রতি বর্ণবাদের অভিযোগ তুলে স্পেন থেকে বিশ্বকাপ আয়োজন সরিয়ে নেওয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের মন্তব্য ঘিরে সারা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছিল। তাই এ নিয়ে কঠোর হল স্পেনের ফুটবল ফেডারেশন। এই বর্ণবাদ রুখতে এবার লা লিগা ও স্পেনের আন্তর্জাতিক ফুটবলে নতুন আইন চালু করছে স্পেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা বৃহস্পতিবার জানিয়েছে, বর্ণবাদের বিরুদ্ধে এবার  রেফারিদের জন্য নতুন আইন আনা হচ্ছে। এবার থেকে খেলার সময় কোন বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে রেফারিই মাঠ থেকে এ নিয়ে সবকিছু জানাতে পারবেন।

উল্লেখ্য, এই বছরের মে মাসে ব্যাংককে ফিফার কংগ্রেসে বর্ণবাদবিরোধী ‘ক্রস-আর্ম’ অঙ্গভঙ্গির বিষয়টি অনুমোদন পেয়েছে। এবার সেই আইনটি গ্রহণ করতে চলেছে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফুটবলে বর্ণবাদী মনোভাব ও আচরণের বিরুদ্ধে লড়াইয়ে উভয় প্রতিষ্ঠান তাদের অঙ্গীকারে দৃঢ় থাকতে এই আইন বাস্তবায়ন করছে।’

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top