News Flash

  • Home
  • খেলা
  • আইএসএল: শুক্রবার মুম্বইকে হারিয়ে শুরু করতে চান কোচ মোলিনা
Image

আইএসএল: শুক্রবার মুম্বইকে হারিয়ে শুরু করতে চান কোচ মোলিনা

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার ঘরের মাঠে আইএসএলের প্রথম ম্যাচে  মোহনবাগান মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। গত মরসুমে হাবাসের কোচিং এ ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। আবার ক’দিন বাদে সেই  ঘরের মাঠেই মুম্বই সিটি এফসি প্রতিশোধ নেয় মোহনবাগানকে হারিয়ে আইএসএলের কাপ জিতে। এবারও আইএসএল শুরু হচ্ছে গতবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই।

অনেকেই বলছেন আজকের ম্যাচটা মোহনবাগানের কাছে প্রতিশোধের ম্যাচ। মোলিনা অবশ্য সাফ জানিয়েছেন , গত মরসুমে কী হয়েছিল তা তাঁর মাথায় নেই। গতবার বেশ কিছু ম্যাচ দেখেছি ঠিকই। কিন্তু এটা আর একটা নতুন মরসুম। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ক্লাবে অনেক নতুন প্লেয়ারও এসেছে। তাছাড়া গতবার আমি নিজেও ছিলাম না। তাই পরিস্থিতি আলাদা। গত বার কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না।”

সেই সঙ্গে মোলিনা বলেছেন, “মানসিক ভাবে আমরা তৈরি। দুটো দলই প্রথম ম্যাচ জিততে চাইবে। মানসিক ভাবে ছেলেরা তৈরি। আশা করি আজ মাঠে নেমে  ছেলেরা তাদের সেরাটাই দেবে।”

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top