News Flash

  • Home
  • দেশ
  • ‘উৎসবে ফেরা’ নিয়ে তোপ শিল্পী ভাস্করের, সায় নেটমাধ্যমে
Image

‘উৎসবে ফেরা’ নিয়ে তোপ শিল্পী ভাস্করের, সায় নেটমাধ্যমে

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): “শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের জন্ম”। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে এই গান বিশেষ সাড়া জাগিয়েছিল। ১৯৭১-এর ২২ এপ্রিল গানটি প্রথম আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়। আধুনিক এই সঙ্গীতের শিল্পী ও সুরকার ছিলেন অংশুমান রায়। ‘উৎসবে ফেরা’ নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর পুত্র সঙ্গীতশিল্পী ভাস্কর রায়ের একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটনাগরিকদের একাংশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে সবাইকে উৎসবে ফেরার কথা বলেছেন। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বড় হরফে ভাস্করবাবু ফেসবুকে লিখেছেন, “উৎসব করব না কি.. মায়ের আরাধনা করব.. এই সিদ্ধান্ত নেবেন নাগরিক সমাজের মানুষ চোখের জল নিয়ে উৎসব কখনো হতে পারে না” বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত ৫০টি মন্তব্য এসেছে এতে। প্রায় সকলেই তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

ব্রজেন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন, “হ্যাঁ, বিচার দাবী করি।” উমাফাল্গুনি সেনগুপ্ত লিখেছেন, “সহমত পোষণ করছি দাদা”। বিপ্লব (বাপী) আচার্য লিখেছেন, “একদম সত্যি। দুর্গা পুজোর এক গুচ্ছ উদ্বোধন যে চলে আসছে।” রমাপ্রসাদ মাইতি লিখেছেন, “উনি উত শবের কথা বলেছেন। আমাদের বুঝে নিতে হবে।”

পরিতোষ ঘোষ লিখেছেন, “উৎসব কি ভাগাড়ে হয়? উৎসবের পরিবেশ লাগে, সুস্থ সংস্কৃতিতে উৎসব পালিত হয়, আগে বিচার, তারপর…. আমি আরাধনা করবো, আমি উৎসবে মাতবো না…. আমার উৎসব! আমার আনন্দ! কেউ ঠিক করে দেবেন নাকি?” সুমিত ঘোষ লিখেছেন, “সহমত পোষণ করছি”। সুমন বড়াল লিখেছেন, “বিচার চাই, দিতে হবে, নইল গদি ছাড়তে হবে!”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top