সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি. স.) : পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি । মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ২০১৬ সালের ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি ছিল। এদিন অনেক মামলার শুনানি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন প্রধান বিচারপতি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত,  কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল সম্পূর্ণ বাতিল করে। উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে  ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিহারা হন। এই রায়কে  চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা করে মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশ।