নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): নতুন দিল্লিতে সোমবার অনুষ্ঠিত হল ৫৪-তম জিএসটি কাউন্সিলের বৈঠক। পৌরহিত্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি কাউন্সিলের এই বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং রাজ্যগুলির অর্থমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। জিএসটি কাউন্সিলের শেষ বৈঠক এই বছরের জুনে অনুষ্ঠিত হয়েছিল।সর্বশেষ বৈঠকে জিএসটি কাউন্সিল সমস্ত ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়ামের দুধের ক্যানের উপর ১২ শতাংশ জিএসটি একটি অভিন্ন হারের সুপারিশ করেছিল। কাউন্সিল আরও সুপারিশ করেছিল, ভারতীয় রেলের দ্বারা সাধারণ মানুষের কাছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, রিটায়ারিং রুম ও ওয়েটিং রুমগুলির সুবিধা এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলি জিএসটির আওতায় থাকবে না।


















