News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইতে দলীয় কর্মী দ্বারা শাসক দলীয় প্রাক্তন গ্রাম প্রধান আক্রান্ত, সুবিচারের দাবি
Image

খোয়াইতে দলীয় কর্মী দ্বারা শাসক দলীয় প্রাক্তন গ্রাম প্রধান আক্রান্ত, সুবিচারের দাবি

নিজস্ব প্রতিনিধ, খোয়াই, ২৯ আগস্ট: খোয়াইতে দলীয় কর্মী দ্বারা শাসক দলীয় প্রাক্তন গ্রাম প্রধান আক্রান্ত। থানা অভিযোগ জানিয়ে বিফল হলেন বলে অভিযোগ। শেষে সাংবাদিক সম্মেলনে বিচার প্রত্যাশা করেন প্রাক্তন প্রধানের।

সাংবাদিক সম্মেলনে সুবিচারের আর্জি শাসক দলের প্রাক্তন প্রধান শংকরী দাসের। তিনি খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। উনার অভিযোগ গত ২৬শে আগষ্ট সন্ধ্যা ৭টা নাগাদ স্থানীয় হেমেন্দ্র শর্মার বাড়ীতে গেলে উনাকে বেধরক মারধর করেন স্বদলীয় কর্মী মৌসুমী চক্রবর্তী। লাথি, ঘুসি, চর-থাপ্পর দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এমনকি একসময় গ্রাম প্রধানকে রাস্তায় দাঁড় করিয়ে জুতোপেটাও করেন বলে অভিযোগ করলেন শংকরী দাস। যদিও লোকজনের উপস্থিতি বাড়তেই মৌসুমী চক্রবর্তী পালিয়ে যায়। ঘটনা খোয়াই থানাধীন সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরবর্তী সময় স্থানীয় নেতারা বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের সাথে করেন এবং উনার পরামর্শে মৌসুমী দাসের বিরুদ্ধে খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শংকরী দাস।

কিন্তু উনার অভিযোগ যে, অভিযোগ দায়ের করার পর বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ মৌসুমী চক্রবর্তীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বরং সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে মৌসুমী চক্রবর্তীর সাথে গোপন পরামর্শ করে মহিলা পুলিশ ফিরে আসে বলেও অভিযোগ করলেন শংকরী দাস। অবশেষে আইনের দরজা থেকে হতাশ হয়ে আজ সাংবাদিক সম্মেলনে নিজের ক্ষোভ উগরে দিয়ে সুষ্ঠু বিচারের আর্জি জানালেন সোনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শংকরী দাস।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top