News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা কবলিত বিলোনিয়া এলাকার বিভিন্ন শরণার্থী হিসেবে পরিদর্শন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

বন্যা কবলিত বিলোনিয়া এলাকার বিভিন্ন শরণার্থী হিসেবে পরিদর্শন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
বন্যা দুর্গত এলাকাগুলি সোমবার পরিদর্শন করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। অমরপুর বিধানসভা এলাকার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শনের পর এদিন বিলোনিয়া বিধানসভা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিলোনিয়ায় বিভিন্ন শরণার্থী শিবির গুলি ঘুরে দেখে সেখানে উপস্থিত বন্যাকবলিত এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি যারা ভূমিধসে গুরুতর ভাবে আহত হয়েছেন তাদের সঙ্গেও দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন সাংসদ।

পরিদর্শন শেষে সংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় এই ভয়াবহ বন্যার ফলে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়ে তারা শরণার্থী শিবিরে আছেন। তাদের সঙ্গে দেখা করে তাদের যাবতীয় খোঁজখবর নিয়েছেন তিনি। তিনি বলেন রাজ্য সরকার ইতিমধ্যেই বন্যার ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের সরকারি সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে তাদেরও সহযোগিতার জন্য রাজ্য সরকার প্রয়োজনে সকল উদ্যোগ গ্রহণ করবে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top