News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেথির মিয়া গ্রাম বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ, কৃষকের মাথায় হাত, ক্ষতিপূরণের দাবি
Image

মেথির মিয়া গ্রাম বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ, কৃষকের মাথায় হাত, ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৬ আগস্ট:কমলপুর কৃষি অঞ্চল বলে পরিচিত মেথির মিয়া গ্রাম। গত বন্যায় বিভিন্ন ফসল বালুর চরে ঢেকে গিয়ে ব্যাপক ক্ষতি হয়। নিশ্চিহ্ন হয়ে পড়েছে বহু জমির ফসল। কৃষকদের মাথায় হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

দক্ষিন কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রাম। কৃষি অঞ্চল বলে পরিচিত। মেথির মিয়া গ্রামের বসবাসকারী পরিবার গুলি সকলে কৃষির উপর নির্ভরশীল। এই গ্রামের পটল, বরবটি রাজ্যের বিখ্যাত। গ্রামের কৃষকরা দুই কানি, তিন কানি জমিতে পটল,বরবটি  ফলিয়ে কমলপুর বিভিন্ন বাজার সহ আগরতলা, শিলচর বাজারজাত করতো। কিন্তু,গত পাঁচদিন আগে ধলাই নদীর ভয়াবহ বন্যায় মেথির মিয়া গ্রামে বিভিন্ন কৃষকের কানির পর কানি সব্জির জমিতে বালুর চর পড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।

মেথির মিয়া গ্রামের মহিলা কৃষক মনিকা দাস, কৃষক দীপঙ্কর দাস, সঞ্জীব দাস জানান, প্রতিবছর এই মরশুমে বিভিন্ন বাজারে পটল, বরবটি বিভিন্ন পাইকারী বিক্রি করে বাজারজাত করতো। সব্জি চাষ করে বাড়ি ঘর প্রতিপালন সহ ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা করানো সব কিছু কৃষি থেকে। বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

ধলাই জেলার কংগ্রেস সভাপতি অনিল দাস বলেন, মেথির মিয়া গ্রামে কৃষকদের পটল,বরবটি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। কৃষকরা প্রতিবছর ওইসব ফসল পাইকারী দিয়ে বাজারজাত করতো। কয়েকদিন আগে ধলাই নদীর বন্যায় কৃষকদের জমিতে নদীর বালুর চর পড়ে ফসল নিশ্চিহ্ন হয়ে পড়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top