News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে ২০ কোটি টাকার আর্থিক সহযোগিতা মধ্যপ্রদেশ সরকারের, ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে ২০ কোটি টাকার আর্থিক সহযোগিতা মধ্যপ্রদেশ সরকারের, ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার। বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার রাজ্য সরকারকে ২০ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আজ সামাজিক মাধ্যমে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই বার্তা দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, দেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে আক্রান্ত মধ্যপ্রদেশ সহ অনেক রাজ্য। গত কয়েকদিন ধরে ত্রিপুরা ও কেরালায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। তাতে ব্যাপক অর্থহানি অত্যন্ত দুঃখজনক।

এদিন তিনি আরও বলেন, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শুভ তিথিতে, ভয়াবহ দুর্যোগে ত্রিপুরা রাজ্য সরকারকে ত্রাণ প্রদানের জন্য মধ্যপ্রদেশ সরকারের ২০ কোটি টাকার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।পাশাপাশি, তিনি কেরল সরকারকে ২০ কোটি টাকা প্রদান করেছেন। মধ্যপ্রদেশ সরকার এই সঙ্কটের সময়ে দুই রাজ্যের পাশে,দুর্যোগ দুর্গতদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। 

এদিকে, মধ্যপ্রদেশ সরকারের এই আর্থিক সহায়তার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ধন্যবাদ জানিয়েছেন ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top