News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কালী মূর্তি ভাঙা এবং পরবর্তী সামগ্রিক ঘটনার সঠিক তদন্ত করা হবে : পশ্চিম জেলাশাসক
Image

কালী মূর্তি ভাঙা এবং পরবর্তী সামগ্রিক ঘটনার সঠিক তদন্ত করা হবে : পশ্চিম জেলাশাসক

আগরতলা, ২৬ আগস্ট: কালী মূর্তি ভাঙা এবং পরবর্তী সামগ্রিক ঘটনার সঠিক তদন্ত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের প্রশাসনের তরফ থেকে আর্থিক সাহায্য করা হবে। আজ রানীরবাজার দুর্গানগর কৈতরাবাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই আশ্বাস দিয়েছেন পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমার। এদিন তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন। পাশাপাশি, এলাকার মানুষদের সাথে কথাবার্তা বলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল রাতে ঘটে যাওয়া রানীরবাজারের ঘটনা অত্যন্ত দুখজনক। শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে  কালী মূর্তি ভাঙা এবং পরবর্তী সামগ্রিক ঘটনার সঠিক তদন্ত করা হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

এদিন তিনি আরও বলেন, ওই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এলাকাবাসীদের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। 

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top