News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে বন্যায় দুর্গতদের সাহায্য ও ত্রাণ কার্যের জন্য ২ কোটি টাকা ব্যয় করা হবে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে বন্যায় দুর্গতদের সাহায্য ও ত্রাণ কার্যের জন্য ২ কোটি টাকা ব্যয় করা হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষকে সহায়তার জন্য পাশে রয়েছে সরকার। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষকে সাহায্য ও ত্রাণ কার্যে ব্যাপক গতি আনতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ কোটি টাকা ব্যয় করা হবে। সোমবার এই ঘোষণা দিয়েছেন রাজ্য সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই খবর দেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। তিনি জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত মানুষ ও ক্ষতিগ্রস্তদের সাহায্য ও ত্রাণ কার্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ কোটি টাকা ব্যয় করা হবে। 

 এর পাশাপাশি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা নিজের বেতন থেকে এক মাসের বেতনও ত্রাণ কাজে দান করেছেন। দুর্গত মানুষের সহায়তার জন্য মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন পেশার সুশীল নাগরিকগণও।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top