News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে ১০ কোটি টাকরা আর্থিক সহযোগিতা উত্তরপ্রদেশ সরকারের, ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে ১০ কোটি টাকরা আর্থিক সহযোগিতা উত্তরপ্রদেশ সরকারের, ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল উত্তরপ্রদেশ সরকার। বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার রাজ্য সরকারকে ১০ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আজ  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিজ্ঞপ্তী জারী করে এই বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গত ১৯ আগস্ট থেকে ভারী বর্ষণের কারণে গোমতী ও অন্যান্য নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যের আটটি জেলার মধ্যে ছয়টি – দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহিজলা, পশ্চিম ত্রিপুরা, খোয়াই এবং ঊনকোটি জেলা সংকট দেখা দিয়েছে । রাজ্যে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই কঠিন সময়ে উত্তরপ্রদেশের জনগণ ও সরকার ত্রিপুরার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। তাই ত্রিপুরা সরকারকে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার ১০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এদিকে, নিজ সামাজিক মাধ্যমে 

রাজ্যের বন্যা পরিস্থিতি নিরসনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ সরকারকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আমরা খুব দ্রুত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবো।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top