News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্পোরেটর লতা নাথের দ্বারা আক্রমণের শিকার নাবালিকা, প্রাণে মারার চেষ্টা অভিযোগ 
Image

কর্পোরেটর লতা নাথের দ্বারা আক্রমণের শিকার নাবালিকা, প্রাণে মারার চেষ্টা অভিযোগ 

আগরতলা, ২৪ আগস্ট: আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড কর্পোরেটর লতা নাথের দ্বারা আক্রমণের শিকার এক নাবালিকা। তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বর্তমানে ওই নাবালিকা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আক্রান্ত নাবালিকার পরিবারের সদস্যরা কোনো এক বিষয়কে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড কর্পোরেটর লতা নাথের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু তিনি অভিযোগ না শুনে আক্রান্তের বাড়িতে হামলা করার নির্দেশ দিয়েছেন তার সাঙ্গ পাঙ্গ দের। পর্রবতী সময়ে তার সাঙ্গপাঙ্গরা এবং তিনি নাবালিকাকে বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পাশাপাশি তার মুখে বিষ ঢেলে প্রাণে মারার চেষ্টা করেন বলেও অভিযোগ। বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top