News Flash

  • Home
  • প্রধান খবর
  • শনিবার মহারাষ্ট্ৰ বনধের ডাক এমভিএ-এর, বাস ও ট্রেন পরিষেবা প্রভাবিত হওয়ার আশঙ্কা
Image

শনিবার মহারাষ্ট্ৰ বনধের ডাক এমভিএ-এর, বাস ও ট্রেন পরিষেবা প্রভাবিত হওয়ার আশঙ্কা

মুম্বই, ২৩ আগস্ট (হি.স.): গত ২১ আগস্ট ভারত বনধের আংশিক সাফল্যের পরে, ২৪ আগস্ট মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে মহা বিকাশ আঘাড়ি (এমভিএ)। শনিবার, ২৪ আগস্ট মহারাষ্ট্র বিরোধী জোট, মহা বিকাশ আঘাড়ির পক্ষ থেকে মহারাষ্ট্র বনধের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি (এসপি) এই বনধ ডেকেছে।এমভিএ-র ডাকা আগামীকালের ‘মহারাষ্ট্র বনধ’ প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বলেছেন, “অনেক মানুষ মনে করতে শুরু করেছেন, মেয়েরা স্কুলে নিরাপদ নয়। সমস্ত নাগরিক আগামীকালের বনধে অংশ নেবেন, শুধু মহা বিকাশ আঘাড়ি নয়। দুপুর ২টা পর্যন্ত বনধ থাকবে। বাস ও ট্রেন পরিষেবাও বন্ধ রাখতে হবে, আপনি যে কোনও ধর্ম অথবা জাতের হোন, কিন্তু আপনার মেয়ে-বোনদের সুরক্ষার জন্য এই বনধকে সফল করুন।”

Releated Posts

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top