News Flash

  • Home
  • প্রধান খবর
  • টেট-এ প্রশ্ন ভুল মামলা: ৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
Image

টেট-এ প্রশ্ন ভুল মামলা: ৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): ২০১৪ সালের পর ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রেও ভুল থাকার অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের একাংশ। প্রশ্নপত্র যাচাইয়ে দুই বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গড়ার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

এই মামলায় এবার তিন সদস্যের বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ এই কমিটিতে থাকবেন। এই বিশেষজ্ঞ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নপত্র খতিয়ে দেখবে, নির্দেশ এমনটাই। অর্থাৎ প্রশ্ন ভুল ছিল কিনা, তা খতিয়ে দেখার দায়িত্ব থাকবে এই কমিটির উপর।

Releated Posts

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top