News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বাস্থ্য কর্মীদের ফের কাজে ফিরতে অনুরোধ সুপ্রিম কোর্টের, নিজের অতীতের গল্প শোনালেন প্রধান বিচারপতি
Image

স্বাস্থ্য কর্মীদের ফের কাজে ফিরতে অনুরোধ সুপ্রিম কোর্টের, নিজের অতীতের গল্প শোনালেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, আন্দোলন-কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে চিকিৎসক-সহ স্বাস্থ্য কর্মীদের কাজে ফেরার অনুরোধ জানালো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানির সময় কর্মবিরতি ছেড়ে চিকিৎসকদের কাজে ফিরতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শোনালেন নিজের এক অতীত অভিজ্ঞতার কথা। সুপ্রিম কোর্ট বলেছে, চিকিৎসকরা কাজে না ফিরলে জনস্বাস্থ্য পরিকাঠামো কীভাবে চলবে? প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজের একটি গল্প ভাগ করেছেন এবং বলেছেন, তিনি একবার একটি সরকারি হাসপাতালের মেঝেতে ঘুমিয়েছিলেন যখন তাঁর এক আত্মীয় অসুস্থ ছিলেন ও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।গত সোমবারের শুনানিতে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। ওই ঘটনায় তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কতটা এগিয়েছে তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতি বলেন, “প্রথমে আমরা তদন্তের রিপোর্ট দেখব। তার পরে রাজ্যের গঠিত সিট নিয়ে আদালত বিবেচনা করবে।” আর জি করে ভাঙচুরের ঘটনায় শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেয় রাজ্যও।আর জি কর-কাণ্ডে অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট কোথায়, সিবিআইয়ের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, রাজ্য তাদের হাতে এটা দেয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, কেস ডায়েরির মধ্যে সব রয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “প্রথমে পরিবারকে বলা হয় আত্মহত্যা। পরে বলা হয় মৃত্যু। তখন সন্দেহ তৈরি হতে তার পর থেকে ভিডিওগ্রাফি করা হয়।” তার পরেই প্রধান বিচারপতি ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top