News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি করের পাহারায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে পৌঁছলেন সিআইএসএফ জওয়ানরা
Image

আর জি করের পাহারায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে পৌঁছলেন সিআইএসএফ জওয়ানরা

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছল সিআইএসএফ। আর জি কর হাসপাতাল পাহারা দেওয়া শুরু করলেন সিআইএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার সকালে সিআইএসএফ-এর ডিআইজি কে প্রতাপ সিং সাংবাদিকদের বলেছিলেন, “২-৩ ঘন্টার মধ্যে আপনারা সব জানতে পারবেন।”ডিআইজি-র এই মন্তব্যের পর দুপুরেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছন সিআইএসএফ জওয়ানরা। এখন থেকে সিআইএসএফ জওয়ানরা এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে যেখানে সিআইএসএফ মোতায়েন করা হবে তা খতিয়ে দেখা হয়েছে আগেই। যেমন, হাসপাতালের মেন গেটে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে দুই কোম্পানির সিআইএসএফ।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top