News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বকাপের ৫২ দিন পর নিউইয়র্কের দুটি পিচকে অসন্তোষজনক আখ্যা আইসিসি–র
Image

বিশ্বকাপের ৫২ দিন পর নিউইয়র্কের দুটি পিচকে অসন্তোষজনক আখ্যা আইসিসি–র

দুবাই, ২১ আগস্ট (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এই সমালোচনা শুনতে হয়েছে আইসিসিকে। নিউ ইয়র্কের পিচ ব্যাটসম্যানদের বধ্যভূমি হয়ে উঠেছিল। টুর্নামেন্ট শেষ হওয়ার ৫২ দিন পর নিউইয়র্কের এই দুটি পিচকে অসন্তোষজনক রেটিং দিল আইসিসি। এ ছাড়া ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের একটি পিচকেও অসন্তোষজনক রেটিং দিয়েছে আইসিসি।

নিউইয়র্কে হওয়া ৮ ম্যাচে গড় রান ছিল মাত্র ১০৮! ১৬ ইনিংসে সর্বোচ্চ স্কোর ১৩৭। আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ডের মান অনুযায়ী আইসিসি পাঁচটি রেটিং দিয়ে থাকে—’খুব ভালো’, ‘ভালো’, ‘সন্তোষজনক’, ‘অসন্তোষজনক’ ও ‘খেলার অনুপযোগী’। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি–টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫৫ ম্যাচ হয়েছে। এর মধ্যে বৃষ্টির জন্য ৩টি ম্যাচ হয়নি। তাই এই ৩টি ম্যাচের পিচকে রেটিং দেওয়া হয়নি। বাকি ৫২ ম্যাচের মধ্যে ৩১টি পিচকে ‘সন্তোষজনক’, ১৮টি পিচকে ‘খুব ভালো’ এবং এই নিউইয়র্ক ও ত্রিনিদাদের ওই তিনটি পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছে আইসিসি।

Releated Posts

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top