News Flash

  • Home
  • দেশ
  • থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর, সফল মেয়াদের জন্য করলেন কামনা
Image

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর, সফল মেয়াদের জন্য করলেন কামনা

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): থাইল্যান্ডের নব নির্বাচিত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, থাইল্যান্ড ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে সাংস্কৃতিক ও দু’দেশের অন্যান্য দিক নিয়ে কাজ করতে আগ্রহী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে গত বুধবার সাংবিধানিক আদালত পদচ্যুত করেছে। এর দুদিন পর শুক্রবার পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে সে দেশের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এদিন লিখেছেন, অত্যন্ত সফল মেয়াদের জন্য শুভকামনা। ভারত ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top