কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানালো আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জন্য আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। যার ফলে উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও। এ ছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপে উত্তাল থাকবে সমুদ্র
Releated Posts
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…


















