News Flash

  • Home
  • প্রধান খবর
  • সবরমতী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু, বাতিল একাধিক ট্রেন
Image

সবরমতী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু, বাতিল একাধিক ট্রেন

কানপুর, ১৭ আগস্ট (হি.স.): কী কারণে লাইনচ্যুত হল সবরমতী এক্সপ্রেস, তা জানতে তদন্ত শুরু হয়েছে। শনিবার কানপুরের পুলিশ কমিশনার অখিল কুমার বলেছেন, “যেখানে সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে সেখানে টিম পৌঁছেছে। কোনও যাত্রী আহত হয়নি, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।” উত্তর মধ্য রেলের জিএম উপেন্দ্র চন্দ্র যোশী বলেছেন, “সবরমতী এক্সপ্রেস ট্রেনের চালক আমাদের জানিয়েছেন, একটি বস্তুর সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এটি তদন্তের বিষয়…যাত্রীরা ইতিমধ্যেই নিজেদের গন্তব্যের দিকে রওনা হয়েছেন। শুধুমাত্র একটি রেললাইন প্রভাবিত হয়েছে, যা পুনরুদ্ধার করা হচ্ছে।”রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে শনিবার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, একাধিক ট্রেনের গতিপথও বদল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ০১৮২৩/০১৮২০৪ ঝাঁসি-লখনউ, ১১১০৮ ভায়া ঝাঁসি-লখনউ জংশন, ০১৮০২/০১৮০১ কানপুর-মানিকপুর, ০১৮১৪/০১৮১৩ কানপুর ভায়া ঝাঁসি, ০১৮৮৭/০১৮৮৮ গোয়ালিয়র-এটাওয়া, ০১৮৮৯/০১৮৯০ গোয়ালিয়র-ভিন্দ। এছাড়া মোট তিনটি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। সেগুলি হল – ১১১১০ লখনউ জংশন ভায়া ঝাঁসি (ঘুরপথে গোবিন্দপুর- এটাওয়া-ভিন্দ- গোয়ালিয়র ভায়া ঝাঁসি), ২২৫৩৭ গোরক্ষপুর-লোকমান্য তিলক টার্মিনাল (ঘুরপথে গোবিন্দপুর- এটাওয়া-ভিন্দ- গোয়ালিয়র ভায়া ঝাঁসি), ২০১০৪ গোরক্ষপুর-লোকমান্য তিলক টার্মিনাল (ঘুরপথে কানপুরে-এটাওয়া-ভিন্দ গোয়ালিয়র ভায়া ঝাঁসি)।

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top