News Flash

Image

ঊনকোটি জেলায়ও ৭৮তম স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট: যথাযোগ্য মর্যাদায় ঊনকোটি জেলায়ও ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলার মূল অনুষ্ঠানটি জেলাসদর কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী টিংকু রায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। 

এদিন কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন রাজ্য পুলিশ, টি.এস.আর, মহিলা পুলিশ, ডি.আর পুলিশ, এন.সি.সি, কৈলাসহর কলেজের এন.এস.এস। মাঠে ঊনকোটি জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। অনুস্টান দেখতে মাঠে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা, কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ভি.দারলং, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার, বিশিষ্ট সমাজসেবী অমলেন্দু দাস, শ্যামল দাস সহ আরও অনেকে। 

কুচকাওয়াজ প্রদর্শনীতে প্রথম পুরস্কার পায় রাজ্যের অষ্টম ব্যাটেলিয়ন টি.এস.আরের জওয়ানরা, দ্বিতীয় পুরস্কার পায় মহিলা পুলিশ এবং তৃতীয় পুরস্কার পায় রাজ্য পুলিশ। 

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top