News Flash

  • Home
  • দিনের খবর
  • দিনভর প্রতিবাদে ব্যস্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা
Image

দিনভর প্রতিবাদে ব্যস্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): বুধবার দিনভর অবস্থান বিক্ষোভ ও মিছিলে ব্যস্ত থাকলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যু এবং ন্যাশনাল মেডিক্যালে জোর করে বিতর্কিত অধ্যক্ষকে মোতায়েনের চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ।এদিন সন্ধ্যায় তাঁরা হাসপাতাল থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন৷ সেখানে কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভের পর পুনরায় হাসপাতালে ফিরে আসবেন৷ তার পর রাত সাড়ে ১১টা নাগাদ যাদবপুর ৮বি মোড়ে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মহিলা এবং পুরুষ চিকিৎসকদের একাংশ৷

আন্দোলনকারীদের মধ্যে এক মহিলা চিকিৎসক বলেন, “কেউ যখন আমাদের কাছে এসে বলেন দিদি বাঁচান, আমরা প্রাণ দিয়ে চিকিৎসা করে তাঁদের বাঁচানোর চেষ্টা করি। যদি মহিলা চিকিৎসকদের কেউ দুর্বল ভাবে, তাহলে ভুল হবে৷ আমাদের উপর কেউ হাত তুললে বা কোনও রকম অন্যায় করলে, আমরা সেই হাত ভেঙেও দিতে পারি৷ আমরা দুর্বল নই৷”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top