News Flash

  • Home
  • খেলা
  •  গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি টুর্নামেন্টের এন্ট্রি আহ্বান
Image

 গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি টুর্নামেন্টের এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের ব্যাপক আয়োজন। এবার সর্বাধিক ৩২ টি দলকে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারবেন আয়োজকরা। প্রস্তুতি চলছে জোর কদমে। তিন দিন ব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবারও সাড়া জাগানো এই ফুটবল টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইভ এ সাইড এই ফুটবল টুর্নামেন্ট। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে যথাক্রমে ১০ হাজার ও ৭০০০ এর মতো বড় অংকের প্রাইজমানিও। ২৪ আগস্ট এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে।‌ ২৬ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম ব্যানার্জি সংশ্লিষ্ট সকল ক্লাব সংস্থা সংগঠনকে ২২ আগস্টের  মধ্যে এন্ট্রি নিতে আহ্বান জানিয়েছেন। রবিবারে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত জানান জয়েন্ট কনভেনার গৌতম ব্যানার্জি। ‌ উল্লেখ্য, ২৪ আগস্ট সকাল ৮ টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী। এছাড়া, বিশেষ এবং সম্মানিত অতিথি হিসেবে টিএফএ-র সহ-সভাপতি অমিত দেব, জয়েন্ট সেক্রেটারি তপন সাহা, কৃষ্ণপদ সরকার, এসপি ট্রাফিক মানিক দাস, ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. ভারতী নিগম প্রমুখ উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে জয়েন্ট কনভেনার বিরুপাক্ষ চৌধুরী, শক্তিপদ দে, অখিল দাস, পিন্টু ঘোষ, সুখরঞ্জন সাহা ও সিদ্ধার্থ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top