News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি–র মাস সেরা অ্যাটকিনসন ও আতাপাত্তু
Image

আইসিসি–র মাস সেরা অ্যাটকিনসন ও আতাপাত্তু

দুবাই, ১২ আগস্ট (হি.স.): ২০২৪ সালের জুলাই মাসের আইসিসি–র সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড–এর পেসার গাস অ্যাটকিনসন, সেরা মহিলা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতের  অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ড–এর পেসার চার্লি ক্যাসেলকে টপকে এই পুরস্কার পেলেন অ্যাটকিনসন। অন্যদিকে আতাপাত্তু প্রতিদ্বন্দ্বী ছিলেন  ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা।গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  টেস্ট সিরিজে  অভিষেক হয় অ্যাটকিনসনের। লর্ডসে তিনি ১২টি উইকেট নেন। সিরিজের পরের দুই টেস্টে নেন আরও ১০ উইকেট।আর আতাপাত্তু এ নিয়ে তৃতীয়বার আইসিসি–র মাস সেরা হলেন। ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো মহিলা এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা, সেই ম্যাচে  নেতৃত্ব দেন আতাপাত্তু। টুর্নামেন্টে ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করার পাশাপাশি ৩টি উইকেটও নেন। পান টুর্নামেন্ট সেরার পুরস্কারও ।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top